বিদ্যুৎ খাতে এফডিআই আসবে দেড় কোটি ডলার

আপডেট : ১৫ মে ২০১৯, ১১:২৩ পিএম

এনার্জিপ্যাকের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার (ইভিপিএল) ও ইএমএ পাওয়ার ইনভেস্টমেন্টের মধ্যে রাজধানীতে সম্প্রতি একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি হয়েছে। এতে দেশের বিদ্যুৎ খাতে আসছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ।

বিনিয়োগ করা অর্থ দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনায় এনার্জিপ্যাকের সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প নির্মাণ ও পরিচালনায় এ অর্থ ব্যয় করা হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইএমএ পাওয়ার ইনভেস্টমেন্ট দক্ষিণ কোরিয়ার ডাইলিম এনার্জি ও এএসএমএ ক্যাপিটাল পরিচালিত ‘আইডিবি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড টু’র একটি যৌথ উদ্যোগ। ইএমএ পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য প্ল্যাটফরম হিসেবে কাজ করছে।

এই জয়েন্ট ভেঞ্চারে ঠাকুরগাঁওয়ে এনার্জিপ্যাকের নির্মিতব্য ১১৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ১ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে। প্রকল্পটির ৪৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে ডাইলিম এনার্জি।

ডাইলিম এনার্জি ও ডাইলিম ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের ভাইস চেয়ারম্যান ও সিইও সাঙ্গু কিম, ইভিপিএলের চেয়ারম্যান হুমায়ুন রশিদ এবং ইপিভি ঠাকুরগাঁওয়ের এমডি রেজওয়ানুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত