শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস সংলগ্ন কৃষকের কিছু জমির বোরো ধান কেটে দিয়ে সহায়তা করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।
বোরো ধানের স্বল্প মূল্য ও শ্রমিকের অধিক মজুরির প্রতিবাদ হিসাবে তারা এই কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তারা খেতের ধান কাটা শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২১ শতক জমির ধান তারা কেটে দেন।
শিক্ষার্থীরা জানান, ধানের বিক্রয়মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকেরা গভীর সংকটে পড়েছেন। অথচ ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। এসব অনিয়মের প্রতিবাদে তাদের এই কর্মসূচি বলে জানান শিক্ষার্থীরা।
ধান কাটা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।
