পাবনার শহীদ সরকারি বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র শিক্ষা সচিব সোহরাব হোসেন। তিনি বলেছেন, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে তিনি বলেন, আমরা এরইমধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
