পঞ্চগড়ে রেলমন্ত্রী

বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হবে

আপডেট : ১৮ মে ২০১৯, ০১:৩৫ এএম

রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ৫০ কিলোমিটার এই রেললাইন নির্মাণে সম্ভাব্য সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় রেলস্টেশনে আগামী ২৫ মে পঞ্চগড় এক্সপ্রেস নামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি দেখতে পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খন্দকার শহীদুল ইসলাম, রেলওয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত