প্রচন্ড ঝড়বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ ম্যাচটি আজ হবে সেটি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া সূচির পরের ম্যাচগুলো বডিলি শিফট হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শুক্রবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দুই দলের ম্যাচটি মাঠে গড়ানোর তিন মিনিট পরই শুরু হয় ঝড় ও বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর রেফারি তার সহকারীদের নিয়ে মাঠে নামেন। কিছুক্ষণ অপেক্ষার পর তারা মাঠ ছেড়ে চলে যান।
ম্যাচ কমিশনার শেখ ইব্রাহিম নেসার বলেন, ‘যখন আমরা মাঠে নামি তখন মাঠ খেলার উপযোগী থাকলেও বজ্রপাত হচ্ছিল। আবহাওয়া অনুকূলে না থাকায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি যেখানে থেমেছে (৩ মিনিট ১৭ সেকেন্ড), সেখান থেকেই পরে শুরু হবে।’
