আইনি ফল পক্ষে আসবে না বৃষের, প্রভাবশালীরা শত্রু হবে বৃশ্চিকের

আপডেট : ১৮ মে ২০১৯, ০৯:২৩ এএম

মেষ: কর্মে সাফল্য লাভ হবে। বিদেশ ভ্রমণে ভিসা সমস্যা হতে পারে। ব্যয় সামান্য বাড়তে পারে।

বৃষ: উচ্চ রক্তচাপ ও স্নায়ু দৌর্বল্য দেখা দেবে। আইনি ফল নিজের পক্ষে আসবে না। সংসারে অশান্তি যোগ রয়েছে।

মিথুন: কাজকর্মের ঘর সবটা শুভ নয়। আংশিক পাওনা টাকা আদায় হতে পারে। লেখালেখিতে উন্নতি হবে।

কর্কট: কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা অনেকটা বেড়ে যাবে। বিনিয়োগ না হওয়াতে মানসিক চাপ বাড়বে।

সিংহ: কাজের উন্নতি হবে। বন্ধুদের সাহায্য পাওয়া গেলেও আত্মীয়র সাহায্য পাওয়া যাবে না। স্বল্প ভ্রমণ শুভ।

কন্যা: কর্মক্ষেত্রে অহেতুক ঝগড়া বাধতে পারে, বুদ্ধি করে এড়িয়ে যান। আয় বাড়বে এবং সংসারে শান্তি বিরাজ করবে।

তুলা: স্ত্রীর আয় বাড়বে। ঠান্ডায় রোগ বৃদ্ধি পাবে। কর্মে তৃপ্তি পাবে।

বৃশ্চিক: প্রভাবশালীরা আপনার শত্রু হিসেবে দেখা দেবে। নিজের বুদ্ধিতে চলতে হবে। আয় ও ব্যয় ভারসাম্য থাকবে।

ধনু: শত্রুরা সমূহ ক্ষতি করার চেষ্টা করবে। আয় সামান্য বাড়বে। শরীরে পীড়া যোগ আছে।

মকর: শিক্ষক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। বন্ধুরা সর্বক্ষেত্রে সহযোগিতা করবে। জটিল রোগের ভয় আছে।

কুম্ভ: আইনি সহযোগিতা বাড়বে। ভ্রমণে শুভ ফল লাভ হবে। পুরোনো আশা পূরণ হতে পারে।

মীন: কাজে ব্যস্ততা বাড়বে। সংসারে আনন্দ ভাব বিরাজ করবে। অলসতা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত