রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র বানাবে তুরস্ক

আপডেট : ১৯ মে ২০১৯, ১০:২৫ পিএম

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে তুরস্কের। মস্কোর সঙ্গে যৌথভাবে আঙ্কারা এস-৫০০ মডেল উৎপাদন করবে বলে গত শনিবার জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের এস-৪০০ মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়কে ‘গভীরভাবে সমস্যাযুক্ত’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের যৌথ এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্প ঝুঁকিতে পড়বে বলেও তারা বলছেন। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লকহিড মার্টিন করপোরেশনের তৈরি করা যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ করবে। যদিও টেলিভিশনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের এমন দাবিকে অযৌক্তিক বলেন। এসময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন বল মাঝমাঠে ঠেলে দিয়েছে। কিন্তু আজ হোক আর কাল হোক, আমরা এফ-৩৫এস পাবই। এই যুদ্ধবিমান প্রাপ্তির জন্য যুক্তরাষ্ট্রই একমাত্র বিকল্প নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত