হাত-পা বেঁধে যুবকের পুরুষাঙ্গ কেটে নিল হিজড়ারা

আপডেট : ২১ মে ২০১৯, ১১:৫১ পিএম

বছর বাইশের এক যুবককে তুলে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গ কেটে নিল হিজড়ারা।

ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এই ঘটনায় তিন হিজড়াকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণ, খুনের চেষ্টা, যৌননিগ্রহ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বছর বাইশের যুবক পেশায় ব্যান্ডবাদক। বিয়ের ব্যান্ডপার্টিতে বাজিয়েই তার রোজগার। শাহজাহনপুরের একটি বিয়েবাড়ি থেকে ওই যুবককে অপহরণ করে অভিযুক্তরা। তার আগে শরবতের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল। এরপর একটি ডেরায় নিয়ে গিয়ে, তার পুরুষাঙ্গ কেটে নেয় ওই হিজড়ারা। হাত-পা বেঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে।

অভিযুক্তদের অনুপস্থিতিতে সেখান থেকে পালিয়ে, থানায় এসে অভিযোগ দায়ের করেন সেই যুবক। তার পরেই অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। আটক হিজড়াদের জেরা করছে পুলিশ। ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর : মিররনিউস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত