নূর হোসেনের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

আপডেট : ২২ মে ২০১৯, ০২:৪৬ এএম

আলোচিত নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের বৈঠকে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। শিগগিরই আদালতে তা দাখিল করা হবে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ২০১৬ সালের ১ আগস্ট রাজধানীর রমনা থানায় রোমা হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক (বর্তমানে পরিচালক) মো. জুলফিকার আলী। তিনি ও সহকারী পরিচালক শফি উল্লাহ মামলার তদন্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত