ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আবৃত্তি শিল্পী শরীফ নিহত

আপডেট : ২২ মে ২০১৯, ০৮:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শরীফ মুহাম্মদ সাঈম (২৫) নামে এক আবৃত্তি শিল্পী নিহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জেলা শহরের খৈয়াসার এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের সদস্য ছিলেন।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক আব্দুল বাছির দুলাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, দুপুরে জেলা সদর থেকে মোটরসাইকেলে করে সরাইল-বিশ্বরোড যাচ্ছিল শরীফ। সে নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। সুহিলপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক শরীফের মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত