দিনাজপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

আপডেট : ২৫ মে ২০১৯, ১০:৫৯ পিএম

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা পঞ্চগড় কারাগারে আইনজীবী পলাশ কান্তি রায়কে অগ্নিসংযোগে হত্যা, সাংবাদিক প্রবীর শিকদারের খোঁজে দুর্বৃত্তদের তার ফরিদপুরের বাসভবনে হামলা, মানবাধিকারকর্মী প্রিয় সাহার পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সুনীল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী, সাধারণ সম্পাদক উত্তম কুমার প্রমুখ। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত