নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে তারেকের চিঠি

আপডেট : ২৬ মে ২০১৯, ০২:৩৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে ফোন করেননি। তারেক রহমান অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদিকে। গতকাল শনিবার দলের পক্ষ থেকে সেই চিঠি ঢাকায় ভারতীয় হাইকমিশনে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় হাইকমিশনে চিঠি দেওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, শনিবার সফট কপি ভারতীয় হাইকমিশনে জমা দেওয়া হয়েছে। আজ রবিবার হার্ড কপি আবারও ভারতীয় হাইকমিশনে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত শুক্রবার আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, আজ-কালের মধ্যে অভিনন্দনবার্তা ভারতীয় হাইকমিশনে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত