১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ আগস্ট

আপডেট : ২৬ মে ২০১৯, ০২:৩৮ এএম

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ আগস্ট। গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ) এ দিন ধার্য করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা স্কুল পর্যায় এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হবে। এতে বলা হয়, ২৮ মে বিকেল ৩টা থেকে এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রার্থীরা ২২ জুন পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। প্রবেশপত্র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত