ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের চার দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে সাভারের আশুলিয়ায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে এই ক্যাম্প উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল।
এই ক্যাম্পে সারা দেশ থেকে বাছাই করা ২৫ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন এ বছর আগস্টে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ১২তম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স প্রতিযোগিতায় অংশ নেবেন। ২০১৮ সাল থেকে বাংলাদেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক। উপস্থিত ছিলেন একই ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং ন্যাশনাল অলিম্পিয়াডের সমন্বয়কারী অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী প্রমুখ। বিজ্ঞপ্তি
