গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন নিহত ১

আপডেট : ২৭ মে ২০১৯, ০২:৩২ এএম

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ী এলাকায় স্মোক সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় এ আগুনে একজন নিহত ও ১০ জন আহত হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার আশপাশে পানি ছিল না। পরে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উল্টো পাশ থেকে পানি এনে আগুন নেভাতে হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিকল এসির কমপ্রেসারে গ্যাস ঢোকাতে গিয়ে বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, আগুনে পুড়ে একজন মারা গেছেন। আর হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ১০ জন আহত হন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত