ইউএনওর ওপর হামলা মামলা

৬ দিনেও গ্রেপ্তার হয়নি বেলকুচির যুবলীগ নেতা

আপডেট : ২৮ মে ২০১৯, ০১:০৩ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি বেলকুচি যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ কোনো আসামি ছয় দিনেও গ্রেপ্তার হয়নি। এতে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে। স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুলিশের সদিচ্ছা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা যেত।

গত বুধবারের হামলার ঘটনায় গ্রেপ্তারের বিষয়ে বেলকুচির ইউএনও বলেন, ‘তারা তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই তারা আসামিদের গ্রেপ্তারে সফল হবে।’ বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ মামলার আসামি গ্রেপ্তারে আমরা খুবই তৎপর। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। কিন্তু আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় তাদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে আশা করি অচিরেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত