ভিপি নুরের ওপর হামলায় ছাত্রলীগের নিন্দা, তদন্ত কমিটি

আপডেট : ৩০ মে ২০১৯, ০২:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছে ছাত্রলীগ। 

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদকের সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে সরেজমিনে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দেবে। 

ছাত্রলীগের কোনো স্তরের নেতাকর্মীর সঙ্গে হামলার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে এও বলা হয়, ডাকসু ভিপি নুর নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন অঞ্চল সফর করছেন।

রোববার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় অ্যাডওয়ার্ড পার্কে উডবার্ন পাবলিক লাইব্রেরির সামনে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গেলে নুরের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত