জাহ্নবীর হট প্যান্ট নিয়ে চিন্তিত বলিউডের ২ নায়িকা!

আপডেট : ০২ জুন ২০১৯, ০৮:৪৯ পিএম

এখন আপাতত নিজের ছবির প্রচার নিয়েই ব্যস্ত ক্যাটরিনা কাইফ। সামনেই মুক্তি পাচ্ছে সালমান খানের সঙ্গে তার বহু প্রতিক্ষীত ছবি ভারত।

তবে এরই মধ্যে নেহা ধুপিয়ার একটি চ্যাট শো-তে অতিথি হয়ে গিয়েছিলেন ক্যাট সুন্দরী। সেখানেই নানা কথার মাধ্যমে জাহ্নবী কাপুর প্রসঙ্গে মন্তব্য করেন ক্যাটরিনা।

নেহা ক্যাটরিনার কাছে জানতে চান, ‘কোন সেলিব্রিটির ওয়ার্কআউট লুকস অড?’ জবাবে ক্যাটরিনা নাম করেন জাহ্নবীর।

তিনি জানান, ‘ঠিক অড নয়, তবে আমি চিন্তিত জাহ্নবীর অতি অতি ছোট শর্টস নিয়ে। ও আমার জিমেও আসে। আমরা একসঙ্গে জিমও করি। কখনও কখনও ওকে নিয়ে চিন্তা হয়।’

ক্যাটরিনার এই মন্তব্যের পরই অবশ্য জাহ্নবীর পাশে দাঁড়িয়েছেন দিদি সোনম কাপুর। সোনম বোন জাহ্নবীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘ও সাধারণ পোশাকও পরে, এবং ওকে দারুণ লাগে।’

ট্যুইট করে সোনম এও জানান যে, তিনি জাহ্নবীর পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি লেখেন, ‘বন্ধুরা আমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু ক্যাটরিনার মন্তব্য নিয়ে জাহ্নবীকে ডিফেন্ড করছি না। ও হয়তো এমনিই একথা বলেছে। আসলে জাহ্নবীর জিম লুক পাপারাৎজিরা তুলে ধরেন। এটা নিয়ে কোনও নাটকের জায়গা নেই।’

সূত্র: হিন্দুস্থান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত