রোজা রেখেই খেলেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজ

আপডেট : ০৩ জুন ২০১৯, ০১:৫০ এএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে টিম বাংলাদেশ।

বাংলাদেশ দলের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন খেলোয়ার ধর্মপ্রাণ মুসলিম। বিশ্বকাপ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে তারা রোজা রেখে খেলছেন বা অনুশীলন করছেন এসব অনেকেরই জানা ছিল না।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফী বিন মোর্ত্তজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা। শুধু তাই নয়, বিশেষ ধন্যবাদও তিনি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে।

লন্ডনের দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও রোজা রেখে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম এবং মেহেদী হাসান মিরাজ। অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনজনই।

মুশফিক তো ৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ শেষ মুহূর্তে অসাধারণ ব্যাট করলেন। ৩৩ বলে করেছেন অপরাজিত ৪৬ রান। তার এই ঝড়ো ইনিংসেই বাংলাদেশের রান গিয়ে ঠেকে ৩৩০-এ। যে কারণে ২১ রানের ব্যবধানে জয় এলো। টাইট বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিংয়েও দুর্দান্ত তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত