দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে এক জয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। মাশরাফীবাহিনীদের পারফরম্যান্সে মুগ্ধ দেশবাসী, ক্রিকেট বিশ্ব। এবারের বিশ্বকাপে টাইগাররা যে বড় আশা নিয়ে পা রেখেছে এই জয়ের পর তা আর বলার অপেক্ষা রাখে না।
রোববার কেনিংটন ওভালে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় পায় বাংলাদেশ। তাদের বেধে দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ৩০৯ রানে থেমে যায় প্রোটিয়াদের রানের চাকা। রোমাঞ্চকর এক জয়োল্লাসে মাতে লাল-সবুজরা।
দেখে দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ের হাইলাইটস-
