‘সালমান খানের বিয়ে’ এই একটা বিষয়ে বলিউডের চর্চা কখনও পুরনো হবে না। সালমান খান কবে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন বা আদৌ তিনি বিয়ে করবেন কিনা - এই প্রশ্ন বারবার উঠেছে। নিজের বিয়ে নিয়ে এতদিন কিছু না বললেও এই প্রথম এই বিষয়ে মুখ খুললেন ভাইজান।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বেশ সহজভাবেই বললেন, ‘বিয়ে বর্তমান সমাজে একটি ফুরিয়ে যাওয়া ধারণা’। এই ‘বস্তাপচা ধারণায়’ তিনি বিশ্বাস করেন না বলে জানালেন সালমান।
তবে পছন্দের মানুষের সঙ্গ তার সবসময়ই ভালো লাগে বলে স্পষ্ট করেছেন তিনি। এরপরে তিনি সন্তান নেওয়ার বিষয়ে কিছু ভাবছেন কিনা, সেই প্রশ্নও করা হয়। তার উত্তরে সলমান বলেন যে যদি এরকম কখনও হওয়ার হয়, তো হবে।
আগামী ৫ জুন মুক্তি পেতে চলেছে সালমান খানের পরবর্তী ছবি ‘ভারত’। ইতিমধ্যেই ছবির ট্রেলার ঘিরে উত্সাহ ছড়িয়েছে দর্শকদের মধ্যে।
আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, টাবু, সুনীল গ্রোভার ও নোরা ফতেহি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
