বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রিকে দেখা গেছে দুই নারীর সঙ্গে।
অস্ট্রেলিয়ার সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান দুই তরুণীর সঙ্গে শাস্ত্রির একটি ছবি টুইটারে পোস্ট করেন।
ডেনিসের টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।
টিম হোটেলে দুই লাস্যময়ী তরুণীর সঙ্গে শাস্ত্রির ছবিটির ক্যাপশনে ডেনিস লেখেন, ‘ভারতের বিশ্বকাপ প্রস্তুতি চলছে দারুণভাবেই৷’
অনেকে বলছেন এক্ষেত্রে শাস্ত্রির নারীসঙ্গের দিকেই ইঙ্গিত ছিল স্পষ্ট।
প্লাবন তামুলি নামক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘জন রাইট, গ্যারি কার্স্টেন, অনিল কুম্বলের মতো মহান ব্যক্তিত্বরা একসময় ভারতীয় ড্রেসিংরুমে থাকতেন। সেই দিন এখন অতীত। এখন একজন মাতাল ধারাভাষ্যকার আমাদের কোচের ভূমিকায়৷ ভারতীয় ক্রিকেট ভুল একটা লোকের হাতে রয়েছে।’
দীপিকা কাপুর লেখেন, ‘শাস্ত্রির হাতে একটা গ্লাসের অভাব চোখে পড়ছে৷’
ভারতীয় কোচের পাশে দাঁড়িয়ে অজি সাংবাদিককের দিকে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিশ্বজিৎ ঘোষ নামর টুইটার ব্যবহারকারী৷ তিনি লেখেন, ‘ওরা (শাস্ত্রিরা) অন্তত বল বিকৃতির মতো ঘটনায় জড়িয়ে পড়েনি।’
অন্য একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, শাস্ত্রি অন্তত প্লে-বয় ওয়ার্নের থেকে অনেক ভালো, দু’জন মহিলার সঙ্গে যার এমএমএস ফাঁস হয়ে গিয়েছিল।
অতীতেও শাস্ত্রির বিয়ারের বোতল হাতে দলের সঙ্গে ছবি প্রকাশ্যে আসায় বিস্তর সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
