কার্ডিফের পথে বাংলাদেশ দল

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৩:৫৩ পিএম

লন্ডনের কেনিংটন ওভালে দুই ম্যাচ খেলা বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচটি হবে কার্ডিফে। প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি খেলতে ওয়েলসের রাজধানীতে রওনা দিচ্ছে মাশরাফীবাহিনী।

কেনিংটন ওভালে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনার পর, বুধবার নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আগামী শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

সেই ম্যাচের জন্যই কার্ডিফ যাত্রা। বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টায় টিম বাসে করে কার্ডিফের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। লন্ডন থেকে কার্ডিফ যেতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। কার্ডিফে আগামীকাল অনুশীলনে নামবে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত