নেত্রকোনায় অন্তঃসত্ত্বা খুন ভালুকা থেকে ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০১৯, ১১:৫৪ পিএম

নেত্রকোনায় পরকীয়ার প্রতিবাদ করায় প্রতিবেশীর ছুরিকাঘাতে নেত্রকোনা রেল কলোনি এলাকার শাহিনুর নামে তিন মাসের অন্তঃসত্ত্বা খুনের মামলায় এজাহারভুক্ত আসামি সোহেল রানা ওরফে সোবেলকে (২৬) গ্রেপ্তার করেছে নেত্রকোনা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে ময়মনসিংহের ভালুকা থানার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মামলার আরেক আসামি উত্তর সাতপাই এলাকার এরশাদ মিয়াকে (২৮) গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা থানা এলাকায় তার মামাবাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত