মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৯, ১১:৫৬ পিএম

মাদারীপুরে পানিতে ডুবে সোহান (৮) ও আরিয়ান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার মিঠাপুরে এ ঘটনা ঘটে। নিহত সোহান মিঠাপুর এলাকার রফিকুল হাওলাদারের ছেলে এবং আরিয়ান পাশের পাতিলাদি এলাকার এমদাদ হাওলাদারের মেয়ে।

মারা যাওয়া শিশুদের স্বজনরা জানান, দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের খালে পড়ে যায় আরিয়ান ও সোহান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর আরিয়ান ও সোহানকে পানিতে ভাসতে দেখে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত