পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে ফেরি থেকে মাঝনদীতে ঝাঁপ বৃদ্ধের

আপডেট : ০৯ জুন ২০১৯, ০২:২৮ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহ মখদুম ফেরি থেকে ছেলের বউয়ের (পুত্রবধূ) সঙ্গে ঝগড়া করে মাঝ পদ্মায় ঝাঁপ দেন ৭০ বছরের এক বৃদ্ধ। তবে বৃদ্ধের পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “স্বজনদের সঙ্গে ঈদ করে শাহ মখদুম ফেরিতে করে ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন ওই বৃদ্ধ।

পথিমধ্যে ফেরিতে ছেলের বউয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এতে ওই বৃদ্ধ অভিমান করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় ঝাঁপ দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। কিন্তু নদীতে  প্রচণ্ড স্রোত থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত