জিম করে চল্লিশোর্ধ্ব দম্পতির এমন পরিবর্তন!

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৭:৫৪ পিএম

শরীরচর্চা করে রীতিমতো তারুণ্য ফিরিয়ে নিয়ে এসেছেন ভারতের চল্লিশোর্ধ্ব এক দম্পতি।  খাবার-দাবারের নিয়ন্ত্রণ তো ছিলই। বাড়তি মেদ ঝরিয়ে দুজনেরই এখন টানটান শরীর।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মেদ ঝরানোর আগে আদিত্য শর্মা ও গায়ত্রীর ওজন ছিল যথাক্রমে ৭২ কেজি ও স্ত্রীর ওজন ছিল ৬২ কেজি। এখন তাদের ওজন ৫২ এবং ৫১ কেজি।

ফিটনেস ফিরিয়ে আনার এমন সাফল্যে সবাইকে চমকে দিয়েছেন এ দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের এ কাহিনি এখন রীতিমতো ভাইরাল।

মাড়ওয়ারি এ দম্পতির আগের ছবি ও পরের ছবি দেখলে তাদের চিনতেই বেগ পেতে হবে তাদের। 

ছোট্ট একটা ঘটনাই মোড় ঘুরিয়ে দেয় তাদের জীবনে। আদিত্য একদিন খেয়াল করেন কোনো শার্টই তার গায়ে আর ফিট করছে না। তখন থেকে তিনি শরীর চর্চা শুরু করেন। নিয়মিত যেতে থাকেন জিমে। এই দেখে স্ত্রী গায়ত্রী শর্মাও ঠিক করেন স্বামীকে জিমে সঙ্গ দেবেন। এরপর দুজনেই এক সঙ্গে নেমে যান ফিটনেস ফিরিয়ে আনার এ পরীক্ষায়।

টানা শরীরচর্চা ও জিমে নিয়মিত পরিশ্রম করে মাত্র তিন মাসেই চেহারায় বিপুল পরিবর্তন ধরা পড়ে তাদের। তিন মাসে আদিত্য কমিয়ে ফেলেন ২০ কেজি ওজন। ঝরিয়ে ফেলেছেন শরীরের ৮ শতাংশ বাড়তি মেদ। অন্যদিকে গায়ত্রী কমিয়ে ফেলেন ১১ কেজি ওজন কমিয়ে ফেলেন। দুই সন্তানের মা গায়ত্রীর কোমরের মাপ এখন ২৫।

মজার কথা হচ্ছে, দীর্ঘদিন পর দেখে পরিবারের অনেক সদস্য ও আত্মীয়-স্বজনরা তাদের চিনতে পারছেন না। এ দম্পতির এমন পরিবর্তন দেখে অনেকেই এখন তাদের কাছ থেকে এ ব্যাপারে পরামর্শও নিচ্ছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত