টেক জায়ান্টদের আধিপত্যে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে

আপডেট : ০৯ জুন ২০১৯, ১০:৫৭ পিএম

বিশ্বের বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্ব আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিঘœ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ। জাপানের ফুকুওকায় গত শনিবার জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনের এক সভায় এ কথা বলেন তিনি।

সভায় তিনি বলেন, ‘বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অর্থনীতির ভূগোল পাল্টে দিতে পারে। এসব কোম্পানি বিশাল তথ্য ভাণ্ডার ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ফিন্যান্সিয়াল পণ্য বিক্রির জন্য তাদের বিপুল সংখ্যক কাস্টমার বেইস ও বড় বড় পকেটগুলোকে ব্যবহার করবে।’

লাগার্দ আরও বলেন, ‘গত পাঁচ বছরে চীনে প্রযুক্তি খাতে বিপুল প্রবৃদ্ধি হয়েছে এবং তাতে ফিন্যান্সিয়াল পণ্যের বাজার ও উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টিতে লাখ লাখ মানুষ সুবিধাপ্রাপ্ত হয়েছে। তবে এর মধ্য দিয়ে মোবাইলে লেনদেনের বাজারের ৯০ শতাংশের বেশির নিয়ন্ত্রণ দুটি কোম্পানির হাতে চলে এসেছে।’ জি টোয়েন্টির অর্থমন্ত্রীদের এই সম্মেলনে ফেইসবুক ও গুগলের মতো কোম্পানিগুলোর ট্যাক্স ফাঁকি বন্ধের বিষয়েও আলোচনা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত