উইন্ডিজকে স্মার্ট ক্রিকেট খেলতে বললেন লয়েড

আপডেট : ১০ জুন ২০১৯, ১২:০৯ এএম

চলতি বিশ্বকাপে দারুণ কিছু করার জন্য উইন্ডিজ ক্রিকেটারদের স্মার্ট ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন দুবারের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড।

লয়েড বিশ্বাস করেন, উইন্ডিজ দলে এমন খেলোয়াড় আছে যাদের নিয়ে টুর্নামেন্টে অনেক দূর যেতে পারবে ক্যারিবিয়ানরা, ‘উইন্ডিজকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। তাদের সামনে দুটি বড় ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে। আমি জানি তারা সেমিতে খেলতে চায়। তাই তাদের সেরাটা দিয়ে খেলতে হবে এই ম্যাচগুলোতে।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ পরাজয়ে হতাশ লয়েড। এজন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন, ‘দলে এমন খেলোয়াড় থাকতে হবে যারা ম্যাচ জেতাতে পারে। বিশেষ করে পিচে যখন বাউন্স ও মুভমেন্ট থাকে।’ তিনি উইন্ডিজ ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছেন টি-টোয়েন্টির মতো না খেলতে। বলছিলেন, ‘খেলোয়াড়দের বুঝতে হবে যে এটা টি-টোয়েন্টি নয়। ব্যাটসম্যানরা ৩০-৪০ রান করলে সেটাকে বড় করতে হবে। মনে রাখতে হবে বিশ্বকাপের প্রতিটি দলেই সেরা বোলার আছে।’ আজ উইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচে হেরে গেলে তাদের সেমিফাইনালে কোয়ালিফাই করা কঠিন হবে। তাই দলকে সতর্ক করে লয়েড বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না। তবুও উইন্ডিজকে নিজেদের কাজটা সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত