সংবাদ সম্মেলনে রিজভী

সরকারি অনুমোদন ছাড়া বিএসএমএমইউতে কাকপক্ষীও ঢুকবে না

আপডেট : ১০ জুন ২০১৯, ০২:৫৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পেট্রলবোমাসদৃশ বোতল উদ্ধারের সঙ্গে বিএনপির যোগসূত্র থাকার যে ইঙ্গিত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ দিয়েছেন, তার সমালোচনা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তথ্যমন্ত্রী এ ঘটনার সঙ্গে বিএনপির যোগসূত্র খুঁজছেন। অথচ সরকারি অনুমোদন ছাড়া সেখানে কাকপক্ষীও ঢুকতে পারে না। গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে

         গত শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএসএমএমইউতে পেট্রলবোমার মতো বোতল উদ্ধারের ঘটনার সঙ্গে খালেদা জিয়াকে ইউনাইটেড বা অন্য কোনো হাসপাতালে সরানোর পরিকল্পনার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যার হিড়িক চলছে। দেশ-বিদেশের মানুষ জানে, বাংলাদেশে চলছে গণতন্ত্রের এক অন্ধকারময় পর্ব। এখানে সুষ্ঠু নির্বাচন নিরুদ্দেশ করা হয়েছে। তিনি বলেন, ‘মানুষের বাক্স্বাধীনতা নেই। দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যার হিড়িক চলছে। শুধু মে মাসের প্রথম আট দিনেই ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে পাঁচজন মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছে। হত্যা, ধর্ষণের এহেন গুরুতর অপরাধের ঘটনাগুলো সমাজে, গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হলেও সরকারের টনক নড়ে না।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও সরকারে পদোন্নতির একমাত্র মাপকাঠি চরম মিথ্যাচার। আওয়ামী লীগে ব্যক্তির যোগ্যতা ও মেধার ইন্টিগ্রেটির কোনো বালাই নেই। আওয়ামী লীগের নেতাদের মনস্তত্ত্ব বিশ্লেষণে যেটি পাওয়া যায়, তা হলো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, চরম মিথ্যাচার, অপরাধ করেও অনুশোচনাহীনতা, অগভীরতা, পরজীবীর মতো আচরণ, ব্যর্থতার দায়িত্ব নিতে অপারগতা। তথ্যমন্ত্রী একবার মন্ত্রিত্ব খুইয়ে এবারে মন্ত্রিত্ব পেয়েছেন শুধু অবান্তরৃমিথ্যাচারের প্রতিভা প্রমাণ করে।’

তথ্যমন্ত্রীর সমালোচনা করে রিজভী আরও বলেন, ‘বিএসএমএমইউ একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই এলাকায় তো আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দাদের সার্বক্ষণিক নজরদারি থাকার কথা। যেখানে সরকারি অনুমোদন ছাড়া কাকপক্ষীও ঢুকতে পারে না, সেই বিএসএমএমইউতে বোমাসদৃশ বোতল উদ্ধারের ঘটনায় তথ্যমন্ত্রী এখন বিএনপির যোগসূত্র খুঁজছেন। এ জন্যই বলেছি যে আওয়ামী নেতারা চরম মিথ্যাচার দিয়ে নিজেদের ষড়যন্ত্র ঢাকতে পারঙ্গম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত