ফেসবুকে পরকীয়া: ৩ সন্তান ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন

আপডেট : ১২ জুন ২০১৯, ০৭:৩০ পিএম

ফেসবুকে পরকীয়া প্রেমে জড়িয়ে ৩ সন্তান ফেলে গভীর রাতে প্রেমিকের সাথে পালিয়ে গেছে বাহরাইন প্রবাসী মাহফুজ মিয়ার স্ত্রী হাফিজা বেগম (৩৫)।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল পাঠানটুলী এলাকায়। এ ঘটনায় বুধবার দুপুরে হাফিজা বেগমের ভাসুর রাজা মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা প্রবাসীর স্ত্রীর অবস্থান জানার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত