মাইক্রোবাসের চাপায় দেবীগঞ্জে দম্পতি নিহত

আপডেট : ১৪ জুন ২০১৯, ১২:১৯ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ উপজেলা সদরের প্রশিকা মোড়ে। নিহতরা হচ্ছেন রিকশাভ্যান চালক কাইমউদ্দিন (৪৫) ও স্ত্রী আনোয়ারা বেগম (৩৭)। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার কলেজপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশাভ্যান চালক কাইমউদ্দিন স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে উপজেলা সদর থেকে কলেজপাড়ার বাড়িতে ফিরছিলেন। রিকশাভ্যানটি প্রশিকা মোড়ে পৌঁছলে দেবীগঞ্জ থেকে ডোমারগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত