পাকিস্তানকে অন্যরকম কাপ উপহার দিতে চান পুনম!

আপডেট : ১৪ জুন ২০১৯, ০২:৫৩ পিএম

বিশ্বকাপে ঘনিয়ে আসছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এই লড়াই সামনে রেখে একে অপরকে হেয় করে বিজ্ঞাপন প্রচার করছে দেশ দুটির সম্প্রচার মাধ্যম। একে-অপরের ট্রল করার লড়াইয়ে নেমেছে দেশ দুটির ক্রিকেটামোদীরা। ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের কথাই বলা যাক, পাকিস্তান দলকে ট্রল করতে নিজের ব্রা খুলতেও থামলেন না তিনি।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রোববার বাংলাদেশ সময় বিকেল সাতে ৩টায় আসরের সবচেয়ে কাঙিক্ষত ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটির আগে জাজ টিভির এক বিজ্ঞাপনে ব্যঙ্গ করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর আলোচিত পাইলট অভিনন্দন বর্তমানের পাকিস্তানে আটক থাকার বিষয়টি।

৩৩ সেকেন্ডের ঐ বিজ্ঞাপনে অভিনন্দনের টেডমার্ক গোঁফে সজ্জিত একজন মডেলকে এই ম্যাচে ভারতের কৌশলের ব্যাপারে জিজ্ঞেস করলে বারবার বলতে দেখা যায় অভিনন্দনের ভাইরাল হওয়া কথাগুলো- “আমি দুঃখিত, আমি তোমাকে এটা বলতে পারব না।”

অন্যদিকে ভারতের স্টার নেটওয়ার্কে একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে যেখানে একজন ভারতীয় সমর্থক নিজেকে পাকিস্তানের ‘বাবা’ বলে পরিচয় দেয় যা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের একচেটিয়া পারফরম্যান্সকে ইঙ্গিত করে।

ভারতের ‘ওয়ার হিরো’ অভিনন্দনকে হেয় করে বিজ্ঞাপন নির্মাণ করায় চটেছেন পুনম। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও ক্লিপে এর জবাব দিয়েছেন ভারতীয় এই মডেল। তাতে দেখা যায়, অভিনন্দনকে কটাক্ষ করে পাকিস্তানের নির্মাণ করা বিজ্ঞাপনটি মোবাইল ফোনে একহাতে দেখাচ্ছেন পুনম। অন্যহাতে চা পান করছেন। বিজ্ঞাপন শেষ হওয়ার পর চায়ের কাপটি পাশে রেখে ব্রা খুলে বের করে পুনম বললেন, “এটা পাকিস্তানী বিজ্ঞাপনে বিরুদ্ধে আমার জবাব।...ডি কাপ, ডাবল ডি কাপ।”

পুনমের পরামর্শ, তার ডি-কাপ সাইজের ব্রা পাকিস্তান চাইলে চায়ের কাপ হিসেবেও ব্যবহার করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত