দুর্ঘটনার ৩দিন পর জেটিতে ‘মহানন্দা’

আপডেট : ১৬ জুন ২০১৯, ১০:৫৫ পিএম

কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের তিন দিন পর চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে কন্টেইনার জাহাজ ‘এমভি এক্সপ্রেস মহানন্দা’। গতকাল রবিবার দুপুরে জাহাজটিতে থাকা কন্টেইনার খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

বহির্নোঙর থেকে গত শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে যাওয়ার সময় কন্টেইনারবাহী জাহাজ মহানন্দার সঙ্গে কর্ণফুলী নদীতে এমটি বুরগান নামে অয়েল ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে জাহাজ দুটি পরস্পরের সঙ্গে শক্ত হয়ে আটকে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত