জাতীয়করণের দাবি

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি তৃতীয় দিনে

আপডেট : ১৯ জুন ২০১৯, ০২:১০ এএম

বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে।  কর্মসূচিতে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন বিদ্যালয়ের যে পরিসংখ্যান করা হয়েছিল, তার সংখ্যা যথাযথ না হওয়ায় জাতীয়করণযোগ্য আরও কিছুসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষক বঞ্চিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত