সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জয়ী নৌকার আশরাফুল আলম

আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:০৭ এএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম সরকার। তিনি পেয়েছেন ২৭ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার পেয়েছেন ১৯ হাজার ৩৬৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সফিউল ইসলাম পেয়েছেন ২৯ হাজার ৯০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান মনি পেয়েছেন ১৪ হাজার ১৪৬ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা পেয়েছেন ২৮ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল্পনা রানী গোস্বামী পেয়েছেন ১৮ হাজার ৬৮০ ভোট। ভোট কাস্টিং হয়েছে ১৯ দশমিক ৪৫ শতাংশ।

পঞ্চম ধাপের এ নির্বাচনে উপজেলার ১১১টি ভোট কেন্দ্রে সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার রয়েছেন তিন লাখ ৩৯ হাজার ২১৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির রাত সোয়া ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আশরাফুল আলম সরকারকে চেয়ারম্যান, সফিউল ইসলামকে ভাইস চেয়ারম্যান ও উম্মে সালমাকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হিসেবে ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত