ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রী উত্ত্যক্তের জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে সৈয়দটুলা গ্রামের নয়াপাড়া এলাকার দুই ছাত্রী সরাইল সদরে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ফকিরপাড়ার আবদুল্লাহ, মুয়াজ্জিনসহ কয়েকজন বখাটে যুবক তাদের উত্ত্যক্ত করে। এ খবর পেয়ে নোয়াপাড়ার লোকজন ফকিরপাড়ায় জিজ্ঞেস করতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা ও ২০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত