আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন সদ্য স্থায়ী কমিটিতে নিয়োগ পাওয়া সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, শনিবার বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতার মাজারে যাবেন স্থায়ী কমিটির নতুন দুই সদস্য। এ সময় তাদের সঙ্গে যাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা।
স্থায়ী কমিটির নতুন সদস্য টুকু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাব।’
