আফগান-বধের লক্ষ্যে সাউদাম্পটনে বাংলাদেশ

আপডেট : ২২ জুন ২০১৯, ০১:২৯ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেও জেতা যায়নি। তবে ওই ম্যাচ দিয়ে গেছে অনেক প্রেরণা। সেই প্রেরণাকে সঙ্গী করেই বাংলাদেশ দল পা দিয়েছে সাউদাম্পটনে। যেখানে সোমবার আফগানিস্তানকে হারানোর মিশন টাইগারদের।

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে নটিংহামে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। শুক্রবার নটিংহাম ছেড়ে সাউদাম্পটনে পা রাখে মাশরাফী বিন মোর্ত্তজারা।

এদিন স্থানীয় সময় ৫টায় আফগানিস্তান ম্যাচের ভেন্যু’র শহরে পা দেয় পুরো বাংলাদেশ দল। শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন রয়েছে।

৬ ম্যাচে বাংলাদেশ দলের পয়েন্ট ৫। ২ টি জয়ের বিপরীতে ৩টিতে পরাজয়। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সেমিফাইনাল খেলা কঠিন হলেও স্বপ্নটা একেবারে শেষ হয়ে যায়নি। বিশেষ করে শুক্রবার শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ায় আশা বেড়েছে টাইগারদের।

বাকি তিন ম্যাচের তিনটিতেই জিতে নিজেদের কাজটা সারতে হবে। আফগানিস্তানের পর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত