ইমরানের ‘শুধু তুমি’তে রিয়েল

আপডেট : ২৩ জুন ২০১৯, ১২:০৫ এএম

প্রকাশ হলো জনপ্রিয় শিল্পী ইমরানের রোমান্টিক গান ‘শুধু তুমি’র মিউজিক ভিডিও। গানটিতে মডেল হয়েছেন শাখাওয়াত রিয়েল। আরও রয়েছেন সাবরিনা শানু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক নাসিম সাহনিক। আম্মাজান ফিল্মসের প্রযোজনায় ‘শুধু তুমি’ শিরোনামের গানটির পরিবেশনায় আছে জিসান মাল্টিমিডিয়া। গানটির সুর ও সংগীত দিয়েছেন পাভেল অরিন। লিখেছেন তোফায়েল আহমেদ। মডেল শাখাওয়াত রিয়েল বলেন, ‘গানটিতে রোমান্টিক আবহ রয়েছে। প্রথমে বেশ জড়তা কাজ করলেও পরিচালক নাসিম সাহনিক ভাই দারুণ সহযোগিতা করেছেন।’ নির্মাতা নাসিম সাহনিক বলেন, “গাজীপুরের একটি রিসোর্টে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। মডেল রিয়েল ও শানুর পারফরমেন্স অসাধারণ। মূলত ‘অভিমান পর্ব’ শর্টফিল্মে গানটি ব্যবহৃত হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত