নিরাপদ পুঁজি পেল তো বাংলাদেশ?

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৭:২৮ পিএম

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ফিফটি পেলেন। এই দুইয়ের অবদানে পঞ্চাশোর্ধ্ব তিনটি জুটি পেল বাংলাদেশ। তারপরও আফগানিস্তানের বিপক্ষে তিন শ পেরোতে পারল না টাইগাররা।

সোমবার সাউদাম্পটনে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬২ রানে থেমেছে টাইগারদের ইনিংস। স্বাভাবিকভাবেই প্রশ্ন নিরাপদ পুঁজি পেল তো বাংলাদেশ?

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে আশার কথা ম্যাচটি হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যকার আগের ম্যাচের উইকেটে। যে ম্যাচে ২২৪ রান করেই জয় তুলে নিয়েছিল ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মুশফিক এদিন দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন। তার ৮৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। সাকিব ৬৯ বলে ১ চারে ৫১ রান করেন। বিশ্বকাপের এবারের আসরে ষষ্ঠ ইনিংসে এটি তার পঞ্চম ফিফটি ছোঁয়া ইনিংস। যার দুটিই সেঞ্চুরি।

এ ছাড়া তামিম ইকবাল ৩৬, মোসাদ্দেক হোসেন ৩৫ রান করেন। আফগানিস্তানের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। অধিনায়ক গুলবাদিন নাইব নিয়েছেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত