ভিটেমাটি ছাড়া করতেই গৃহবধূকে পাশবিক নির্যাতন

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:২৬ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৩০ বছর বয়সী গৃহবধূকে স্বামীর ভিটেছাড়া করতেই মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে স্বামীর সৎ ভাই মতিন। এ ঘটনায় গতকাল সোমবার গৃহবধূর স্বামী বাদী হয়ে সৎ ভাই মতিন, প্রতিবেশী আফজালসহ সাতজনকে আসাীি করে থানায় মামলা করেছেন।

ঘটনার দিন গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। পার্শ্ববর্তী হরিপুর উপজেলার সিংহারী গ্রামে মিলচাতালে শ্রমিকের কাজ করছিলেন।

গৃহবধূ অভিযোগ করে বলেন, স্বামীর সৎ ভাই মতিন ও প্রতিবেশী আফজালের নেতৃত্বে ৭-৮ জন মুখোশ পরে রাতে বেড়া কেটে ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় তার হাত-পা চেপে ধরে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে মুখে কাপড় গুঁজে লাঠি দিয়ে বর্বর নির্যাতন চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত