মিউচুয়াল ফান্ড আনছে এসকয়ার নিট কম্পোজিট

আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৩৯ পিএম

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এসকয়ার নিট কম্পোজিট লিমিটেড বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন পেয়েছে। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এসকয়ার আইসিএল অ্যাপারেল ফান্ডের খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দেওয়া হয়।

বেমেয়াদি এসকয়ার আইসিএল অ্যাপারেল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা অংশ এসকয়ার নিট কম্পোজিট লিমিটেড ১০ কোটি টাকা ও বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি টাকা। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনায় রয়েছে ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও কাস্টোডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।সম্প্রতি এসকয়ার নিট কম্পোজিট লিমিটেড পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নির্মাণ, ডায়িং ও ওয়াশিং প্ল্যান্টের জন্য যন্ত্রপাতি ক্রয় করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত