চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২০

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৯:৩১ এএম

চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত সবাই সাতকানিয়ার বাসিন্দা। একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, একটি মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠায়। গুরুতর দগ্ধ ১৭ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের এখানে আনা হয়। এখন পর্যন্ত ১৭ জন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত