২১ জেলা পরিষদে ওয়ার্ডের শূন্যপদে ভোট ২৫ জুলাই

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:৪৯ এএম

দেশের ২১ জেলা পরিষদে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের শূন্যপদে ভোট হবে ২৫ জুলাই। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ নির্দেশনা জারি করেন।

যেসব ওয়ার্ডে ভোট : পঞ্চগড় ৯, দিনাজপুর ৬, রংপুর ৪, কুড়িগ্রাম ৪, বগুড়া ৯, মাগুরা ১, নড়াইল ৯, বরগুনা ৭, বরিশাল ৭, ময়মনসিংহের ১ ও ২, গাজীপুর ৯, টাঙ্গাইলের ৯ ও ১৫, ঢাকার ৩, সুনামগঞ্জের ৩, ব্রাহ্মণবাড়িয়ার ৮, কুমিল্লার ১০, নোয়াখালীর ১০ এবং কক্সবাজারের ৭ নম্বর ওয়ার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত