সিরাজগঞ্জে গাড়ি চালকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৭:৫২ পিএম

সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মাইক্রোবাস চালক ইয়ামিনের (৪৫) লাশ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রথম স্ত্রী ইতি খাতুন থানায় অভিযোগ করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি নিহতর দ্বিতীয় স্ত্রী সুবর্ণা (১৯) কে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার এসআই জাফর বলেন, ওই মহল্লার মৃত মহির উদ্দিনের ছেলে ইয়ামিন দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালাত। সে কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রী সুবর্ণাকে বিয়ে করে। এ নিয়ে স্বামী ও দুই স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই দিন রাতে ইয়ামিন স্ট্রোক করে মারা গেছে বলে দ্বিতীয় স্ত্রী সুবর্ণা প্রচার চালায়। কিন্তু নিহতের প্রথম স্ত্রী ইতি ও তার স্বজনদের দাবি তাকে সুবর্ণা শ্বাসরোধে হত্যা করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ইতি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত