স্টিলের ট্রাঙ্কের ভেতর দুই শিশুকে তালাবন্দি করে রাখল মা, অতঃপর...

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৬:১৯ পিএম

স্টিলের ট্রাঙ্কের ভেতরে দুই শিশুকে তালাবন্দি করে রেখেছিল মানসিক ভারসাম্যহীন মা। এতে অক্সিজেন শূন্যতায় মারা যায় দুই শিশু ভাই-বোন। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহিতে।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টু ডে জানায়, মারা যাওয়া দুই শিশু হাতাইনা (৬) এবং তার ভাই হাসানকে (৩) ট্রাঙ্কে তালাবন্দি করে আটকে রেখেছিল তার মা। বৃহস্পতিবার ট্রাঙ্ক থেকেই তাদের মৃত উদ্ধার করা হয়েছে।

তাদের বাবা মাল্লু আনসারি কার্পেট ফ্যাক্টরিতে কাজ করেন। রাতে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে তিনি দুই ছেলেমেয়েকে দেখতে না পেয়ে পরে ট্রাঙ্কে খুঁজে পান।

অচেতন অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, দুই শিশুর মা মানসিকভাবে ভারসাম্যহীন। তিনিই দুই ছেলেমেয়েকে ট্রাঙ্কে আটকে রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত