সংসদ নির্বাচনের ব্যয়

হিসাব না দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আপডেট : ২৯ জুন ২০১৯, ০২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী, যথাসময়ে হিসাব না দিলে দুই থেকে সাত বছর কারাদ-ের বিধান রয়েছে। এ তালিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ

৩৮ জন নেতা রয়েছেন। তালিকায় থাকা বেশিরভাগই বিএনপির নেতা। মামলা করার বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছে ইসি সূত্র।

সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে দিতে হয়। কোনো প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে তার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের গেজেট ১ জানুয়ারি প্রকাশ করে ইসি। সে অনুযায়ী নির্ধারিত সময় শেষ হয়েছে ৫ মাস আগেই।

এবার সংসদ নির্বাচনে প্রার্থীর জন্য ভোটারপ্রতি গড় ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১০ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ৩৮ প্রার্থীর মধ্যে আন্দালিব রহমান পার্থ সম্প্রতি সময় চেয়ে আবেদন করেছেন। কিন্তু তার আগেই মামলার সিদ্ধান্ত হয়েছে। এখনো কমিশন তার আবেদন আমলে নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত