প্রসাদে বিষ মিশিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২৯ জুন ২০১৯, ১১:৪০ এএম

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রসাদের সঙ্গে কীটনাশক মিশিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা একটার দিকে উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- তালুকদার (৫২) ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার (৩৫)। এই দম্পতির এক ছেলে( ৬) ও এক মেয়ে (৯) রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ধর্মীয় রীতিতে উপবাস করেন তালুকদার ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার। দুপুরে তারা উপবাস ভাঙার জন্য প্রসাদ তৈরি করেন।

এসময় প্রসাদে কীটনাশক মিশিয়ে নেন। পরে স্বামী-স্ত্রী দু’জনই এই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মা-বাবাকে অসুস্থ হতে দেখে ছেলে-মেয়েরা আশপাশের স্বজনদের ডেকে আনেন। স্বজনরা অসুস্থ দু’জনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তালুকদার মারা যান।

অন্যদিকে জামালগঞ্জের কর্তব্যরত চিকিৎসরা উন্নত চিকিৎসরা জন্য তৃপ্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “দম্পতির পরিবারের লোকজন জানিয়েছেন তালুকদার মানসিক সমস্যা ভুগছিলেন। দু’জনেইর লাশ ময়নাতদন্ত করা হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতলের ময়নাতদন্তাকারী চিকিৎসক আমাকে জানিয়েছেন কীটনাশক পানেই তাদের মৃত্যু হয়েছে। কি কারণে তারা আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

এ ঘটনায় তালুকদারের ভাই নিশি কান্ত তালুকদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করছেন বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত