কণার গাওয়া জিঙ্গেলে প্রথমবার ঠোঁট মেলালেন অপু

আপডেট : ২৯ জুন ২০১৯, ১০:০৩ পিএম

জিয়াউদ্দিন আলমের সুরে নতুন একটি জিঙ্গেলে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। জিঙ্গেলটি লিখেছেন আজিশা রহমান ইতি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন মুশফিক লিটু। গত বৃহস্পতিবার মৌচাক একটি স্টুডিওতে জিঙ্গেলটিতে কণ্ঠ দেন কণা। ‘সুন্দরী নারিকেল তেল’- এর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস কে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আকাশ আমিন, নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন কাজী সবুজ আর চিত্রনাট্যে আজিশা রহমান ইতি, পোস্ট বক্স এজেন্সির এ বিজ্ঞাপনে চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন ইবাদ আলিম। আর বিজ্ঞাপনটি সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু।

কণা বলেন, প্রথমবার আলম ভাইয়ের সুরে জিঙ্গেল কণ্ঠ দিয়েছি খুব ভালো হয়েছে কাজটি। এ ছাড়া প্রথম কোনো জিঙ্গেলে আমার কণ্ঠে ঠোঁট মেলাবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিজ্ঞাপনটির আমি রাফ দেখেছি অসাধারণ নির্মাণ করেছেন ডিরেক্টর আকাশ আমিন। ঈদের আগে শ্রোতারা দেখতে পাবেন ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপন ।

জিঙ্গেল নিয়ে জিয়াউদ্দিন আলম বলেন, এর আগে অসংখ্য গান লেখা ও সুর করা হলেও এই প্রথম আমি জিঙ্গেল নির্মাণ করেছি। এক নতুন অভিজ্ঞতা। এ ছাড়া প্রথম আমার সাথে কাজ করলেন কণা। আর এই জিঙ্গেলটা করার পেছনে যার অবদান সব চেয়ে বেশি তিনি হলেন বিজ্ঞাপন ডিরেক্টর আকাশ আমিন। তার কাছে আমি কৃতজ্ঞ। আমাকে সুযোগ দেয়ার জন্য। কাজটা করার বেশি আগ্রহ ছিল কারণ বিজ্ঞাপনের মডেল অপু বিশ্বাস, তাই বেশি আগ্রহ হয়েছে কাজটি করার জন্য।

আকাশ আমিন বলেন, 'অপু বিশ্বাসের ভক্তদের জন্য দারুণ খবর। ‘সুন্দরী নারিকেল’ তেলের বিজ্ঞাপনটি আমার করা সব চেয়ে প্রিয় একটি বিজ্ঞাপন। অপুর লিপে যাবে কণার কণ্ঠ, ভালো লাগাটাই অন্য রকম। আশা করছি এই বছরের সেরা জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপন হবে। ‘সুন্দরী নারিকেল তেলের বিজ্ঞাপনের কাজটি ভালো হয়েছে। আশা করছি, এটি আন্তর্জাতিক মানের একটি বিজ্ঞাপন হবে। গ্ল্যামারাস ও জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপন চলতি মাসেই বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত